এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় কিশোরীদের মানসিক ও সামাজিক বিকাশে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সহ: সুপার মুবাশ্বেরুল আলম।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক আলক্তগীন সরকার, শরমীন আক্তার ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই আলমগীর হোসেন।
এর আগে ২ দিন ব্যাপী প্রত্যেক সেশনে মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে মোট ৫টি সেশন পরিচালিত হয়।

মতামত জানান