ভুরুঙ্গামারীতে অসুস্থ সোহেল রানা কে আর্থিক সহায়তা দিলো উপজেলা প্রশাসন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 26 October 2026, 4:11 PM পঠিত: ৮০ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অসুস্থ সোহেল রানা কে আর্থিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ ।

সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার বাবার হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। অসুস্থ সোহেল রানার জন্য এ সহায়তা প্রদান করা হয় বলে জানানো হয়েছে।

সোহেল রানা উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আবুবক্কর সিদ্দিক এর ছেলে।

অনুদান প্রদানকালে ইউএনও অমৃত দেব নাথ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। তার সুস্থতার জন্য শুভকামনা রইল।

উল্লেখ্য প্রায় ছয় মাস পূর্বে গাছ থেকে পড়ে গিয়ে মেরুদন্ডের হাড় ভেঙে গুরুতর আহত হয় সোহেল রানা। তখন থেকে তিনি অসুস্থ ।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!