ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 17 October 2026, 7:09 PM পঠিত: ৫১৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী মমিনুল ইসলাম (২৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৯ টায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধ ব্যক্তির নিকট হতে অর্থ আদায়ের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার বাগভান্ডারের সোনাতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে মমিনুল দীর্ঘদিন যাবত ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলো। ভূয়া ডিবি পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতো প্রতারক মমিনুল। কখনো মাদক মামলার আসামি অপবাদ দিয়ে, কখনো বা নারী শিশু নির্যাতন মামলার আসামি অপবাদ দিয়ে মানুষের নিকট থেকে প্রতারণাপূর্বক অর্থ আদায় করতো ওই প্রতারক।তার বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় একটি চুরি মামলা রয়েছে।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ডিবি পুলিশ পরিচয়ে এক বৃদ্ধ ব্যক্তির নিকট হতে অর্থ আদায় চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!