ভুরুঙ্গামারীতে জয়মনিরহাট ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 18 October 2026, 7:05 AM পঠিত: ২৮১ বার আপডেট: 18 October 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

স্টাফ রিপোর্টার :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জয়মনিরহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় জয়মনিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী তালুকদার বাদল, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম , সাবেক যুবদল সভাপতি আব্দুল আজিজ ও শহিদুল ইসলাম সবুজ বক্তব্য রাখেন।

বক্তারা বিতর্কিত কমিটি বাতিল করে অনতিবিলম্বে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে গ্রহণযোগ্য কমিটি অনুমোদনের দাবি জানান।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!