ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার প্রোগ্রেস রিপোর্ট সহ বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 30 December 2025, 1:21 PM পঠিত: ৭৩২ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার প্রোগ্রেস রিপোর্ট সহ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসা হল রুমে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, গভর্নিং বডির সদস্য মিজানুর রহমান মিজান, বাউশমারী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছাবেত আলী।

উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মাদ্রাসার শিক্ষক এ এস খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষা মানুষের জীবনে আলো জ্বালিয়ে সুন্দর জীবন গড়তে সহযোগিতা করে। ধর্মীয় নারী শিক্ষাকে এগিয়ে নিতে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করার আহব্বান জানান তারা।

অনুষ্ঠানে মাদ্রাসার নূরানী, হিফজুল কুরআন শাখা ও দাখিল স্তরের সকল শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!