এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকের ভয়াবহতা রোধ এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানের খামার মাদক নির্মূল কমিটির আয়োজনে বাস স্ট্যান্ড ঝর্ণা মার্কেটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।
দেওয়ানের খামার মাদক নির্মূল কমিটির সভাপতি সোহরাব আলী মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মিজানুর রহমান মিজান, মাহবুবুর রহমান লাকি, আসাদুর রহমান মানিক, সোনাহাট মাদক নির্মূল কমিটির সদস্য মিজানুর রহমান নান্নু ও দেওয়ানের খামার মাদক নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন মাদক নির্মূল কমিটির সহ-সভাপতি মাহবুব আলম রিপন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এর ক্ষতিকর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা ।

মতামত জানান