এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ওমর আলী (৪৩) ও মানিক মিয়া (৩৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পাগলারহাট এলাকার রহিম উদ্দিন ও বাবুর আলীর ছেলে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পাগলারহাটের চরাঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল এএসপি মুনতাসির মামুন মনের নেতৃত্বে থানা পুলিশ একটা দল অভিযান পরিচালনা করে পাগলাহাটের চরাঞ্চল থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ০২ টি বাটন মোবাইল, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের অবৈধ বাজার মূল্য ৯ হাজার টাকা।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মতামত জানান