নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 14 February 2026, 5:13 AM পঠিত: ৬৫৪ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর ৩৯ নং অনুচ্ছেদের দফা (৪) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসনভিত্তিক নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করেছে।

এই গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের তালিকা চূড়ান্তভাবে নথিবদ্ধ হলো।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম–২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!