ভুরুঙ্গামারীতে ১০৫ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 13 August 2026, 8:35 AM পঠিত: ৪০২ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১০৫টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা সহ শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহিদুল এলাকায় ‘ট্যাবলেট শহিদুল’ নামে পরিচিত ও দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই আল-আমিন ও এএসআই আবু সাঈদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল ছদ্মবেশে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শহিদুলের কাছ থেকে ১০৫টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশের ভাষ্য, শহিদুলকে গ্রেপ্তারে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালিয়েছে। তবে প্রতিবারই কৌশলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এবার চতুর্থবারের চেষ্টায় তাঁকে মাদকসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশ আরও জানায়, শহিদুলের বিরুদ্ধে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী কিশোরদের মাদকে আসক্ত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

শহিদুলের গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাঁর সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তাঁরা যতই কৌশলী হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়তেই হবে।

এ ঘটনায় শহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!