ভুরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রজেক্টের অর্ধ-বার্ষিক সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ পঠিত: ১১১ বার আপডেট: ১৬ জুন ২০২৬
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাল্য বিয়ে প্রতিরোধকারী কমিটির সাথে স্পেস টু লিড প্রকল্পের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে Sida–এর অর্থায়নে এবং Plan International Bangladesh–এর তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, শিলখুড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাইফুর রহমান, যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপারেজয় বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *