ভুরুঙ্গামারীতে ভানু চন্দ্র বর্মনের পাশে উপজেলা প্রশাসন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ পঠিত: ১২০ বার আপডেট: ১৬ জুন ২০২৬
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অসুস্থ ভানু চন্দ্র বর্মন কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে অনুদানের চেক তুলে দেন ইউএনও অমৃত দেব নাথ ।

ভানু চন্দ্র বর্মন উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের যোগেশ চন্দ্র বর্মনের পুত্র ।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, বার্ধক্যজনিত কারণে জটিল রোগে ভুগছিলেন ভানু চন্দ্র বর্মন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার প্রচেষ্টা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।

তিনি আরও বলেন, একজন মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের বড় অর্জন। আমরা চেষ্টা করছি এই বাবার পাশে থাকতে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *