ভুরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও নগদ অর্থ বিতরণ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 18 June 2026, 2:45 PM পঠিত: ৩০৫ বার আপডেট: 18 June 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লার সভাপতি এ এস খোকন, ফাইট আনটিল লাইট (ফুল) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুল কাদের, সাবেক প্রধান শিক্ষক ফয়জার রহমান, দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতনের পরিচালক মোর্শেদুর রহমান আনিস।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। একদিন তারাই এ দেশের নেতৃত্ব দিবে। এই শিক্ষাবৃত্তি সনদপত্র ও নগদ অর্থ প্রদান আগামী দিনে তাদেক সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, ফাইট আনটিল লাইট (ফুল) এর আওতায় এ উপজেলায় ট্যালেনপুল, প্রথম, দ্বিতীয় ও সাধারণ এই চার ক্যাটাগরিতে মোট ১৯০ জন শিক্ষার্থীকে সনদপত্র ও নগদ ৩ লাখ ১৫ হাজার ৬শ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!