এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শিপন রহমান (৩৩) ও তার তিন সহযোগীকে কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সহযোগীরা হলেন, উপজেলার দেওয়ানেরখামার গ্রামের মোজাহার আলীর পুত্র শাকিল বাবু (১৯), অপু শেখের পুত্র হাসিবুল ইসলাম (৩২) এবং আলম মিয়ার পুত্র শাকিল আহম্মেদ (১৬)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দেওনেরখামার গ্রামের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেক গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার দেওয়ানেরখামার এলাকায় বিস্তৃত ধানক্ষেত আর সুপারিবাগানে বসে কিছু চিহ্নিত মাদক কারবারি নিয়মিত ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয় করে আসছিলো ।
এরই ধারাবাহিকতায় তাদেক ধরার জন্য সুপারী ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে কৌশলী অভিযান পরিচালনা করে প্রথমে তিনজন মাদকসেবীকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে মাদক কারবারি তোফাজ্জল হোসেনের ছেলে শিপন রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা সহ তাকে গ্রেফতার করে পুলিশ।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শিপন এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ক্যাসিনো সম্রাট। তাকে তিনজন সহযোগী ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে । পর্যায়ক্রমে উপজেলার সকল মাদককারবারি ও অনলাইন জুয়া/ক্যাসিনো ব্যবসায়ীদের গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত জানান