ভুরুঙ্গামারীতে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 17 August 2026, 4:35 PM পঠিত: ২০৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

সোমবার (১৭ আগস্ট ) বিকালে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আমিনুল হক তারেক।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সুমন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আরিফুর রহমান শাহিন।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ- ৫ প্রাপ্ত ১০৫ জন কৃতি শিক্ষার্থীদের ফুল, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!