ভুরুঙ্গামারীতে অবৈধভাবে মজুদ করা ৪২ বস্তা সার উদ্ধার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 4 September 2026, 5:53 AM পঠিত: ২৭৪ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৪২ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে এ সার উদ্ধার করে প্রশাসন।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ভুরুঙ্গামারী উপজেলায় সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলো কিছু অসাধু ব্যবসায়ী। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে বেলাল মিয়া ও রমিজ উদ্দিনের পুত্র মানিক উদ্দিনের বাড়ির গোয়াল ঘর, খড়ির মাচা, ধানের গোলা থেকে ৪২ টি বস্তায় মোট ১৫০০ কেজি ইউরিয়া ও ৬০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।

এসময় ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত দুই ব্যক্তির নিকট হতে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে ফায়দা নিতে না পারে সে দিকে লক্ষ্য রাখছে থানা পুলিশ। উপজেলার সার বিতরণে প্রক্রিয়ায় পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!