এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (১৭ জুন ) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিবন্ধী শিশুর মা সালেহা বেগমের হাতে এ অনুদানের চেক তুলে দেয়া হয়। সালেহা বেগম উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। অসুস্থ প্রতিবন্ধী শিশুটির চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস মাত্র।
তিনি আরও বলেন, শিশুটি সুস্থ হয়ে মায়ের কোল আলোকিত করবে এই প্রত্যাশা করছি ।

মতামত জানান