এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাল্য বিয়ে প্রতিরোধে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পিয়ার টু পিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ জুন) দুপুরে স্পেস টু লিড প্রকল্পের আয়োজনে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এএস খোকন, মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার আবুল হোসেন।
সেশন সঞ্চালনা করেন অপারেজয় বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।
অনুষ্ঠানে শিশু কারা, শিশুর বয়স, শিশুর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সহিংসতা, শিশু নির্যাতন, বাল্য বিবাহের কারণ কুফল, উত্তরণের উপায়, হেল্প ডেক্স নাম্বার, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, এর মাধ্যমে সমপর্যায়ের বা সমবয়সী অংশগ্রহণকারীরা ( peers ) নিজেদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা, ধারণা ও কৌশল বিনিময় করে সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং নিজের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, আগামী মাস থেকে সকল কিশোর কিশোরীদের সেশন কমিউনিটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
এছাড়া সেশনে স্বেচ্ছাসেবক নুর আলম সিদ্দিকী শান্ত, সানজিদা রায়ান সাধনা, অপারেজয় বাংলাদেশ স্পেস টু লিড প্রজেক্ট ও অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।

মতামত জানান