ভুরুঙ্গামারীতে একসাথে তিন সন্তানের জন্ম দেওয়া কল্পনাকে আর্থিক সহায়তা দিলো উপজেলা প্রশাসন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 28 September 2026, 11:35 AM পঠিত: ১৮৫ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একসাথে তিন সন্তানের জন্ম দেওয়া কল্পনাকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ ।

সোমবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। অসুস্থ কল্পনার চিকিৎসা ও তিন সন্তানের জন্য জন্য এ সহায়তা প্রদান করা হয় বলে জানানো হয়েছে।

কল্পনা বেগম (২৫) উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আবুল কালামের মেয়ে এবং নাগেশ্বরীর রায়গঞ্জ এলাকায় বাক্‌প্রতিবন্ধী জায়দুল হকের স্ত্রী।

অনুদান প্রদানকালে ইউএনও অমৃত দেব নাথ বলেন, কল্পনা খাতুনকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। তার সুস্থতা এবং তার তিন সন্তানের জন্য শুভকামনা রইল।

উল্লেখ্য গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন কল্পনা। সন্তান তিনটি সুস্থ থাকলেও কল্পনা বেগমের অপারেশন স্থলে ইনফেকশন হওয়ায় একমাস থেকে তিনি অসুস্থ ।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!