ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ ০২ মাদককারবারী গ্রেফতার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 8 September 2026, 5:29 PM পঠিত: ৫১৯ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্থানীয় সচেতন জনতার সহায়তায় ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদককারবারী গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র শামীম মিয়া (৩২) এবং ওই একই গ্রামের আজিম উদ্দিনের পুত্র মেহেদী হাসান (১৯)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে তাদেক আটক করা হয়। এ সময় মাদক বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও এস.আই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহল পরিচালনা কালে ৭৬ পিস ইয়াবাসহ শামীম ও মেহেদি হাসানকে আটক করলে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে মাদককারবারী শামীম পালিয়ে যায়। পালানোর সময় সে পায়ে আঘাত প্রাপ্ত হয়। পরে পুলিশকে ফাঁকি দিয়ে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উক্ত মাদককারবারিদ্বয় পরিবহন ব্যবসার সাথে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্র‍য় করে। মাদকারবারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!