ভুরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 27 December 2025, 4:42 PM পঠিত: ৮৬৩ বার আপডেট: 27 December 2025
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভুরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন। বিশেষ অতিথি ছিলেন সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ বাবুল আক্তার, অধ্যাপক লতিফুর রহমান দুলাল, বাউশমারী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছাবেদ আলী।

এ সময় বক্তারা বলেন, ইসলামী শিক্ষা জাতির নৈতিক ভিত শক্তিশালী করে এবং সমাজে সৎ ও যোগ্য নাগরিক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “আজকের এই অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আলোচনা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!