ভুরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 28 October 2026, 1:03 PM পঠিত: ১৫৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাত ধোয়ার প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের হাত ধোয়ার সঠিক নিয়ম, কখন এবং কেন হাত ধুতে হবে, সে বিষয়ে সচেতন করা হয়। এ সময় সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশলও প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস পালনের মাধ্যমে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে বলে তিনি আশা করেন। তিনি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং রোগজীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সেকবর আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভুরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!