ভুরুঙ্গামারীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র খেলা অনুষ্ঠিত

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 16 September 2026, 2:27 PM পঠিত: ৩৯ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী থানার আয়োজনে প্লেয়ার সিলেকশনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, ক্রীড়া শিক্ষক গণেশ চন্দ্র প্রসাদ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী, মেধাবী ও উদ্যমী অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। খেলায় উপজেলার ১০ টি কাবাডি দল অংশগ্রহণ করে।

অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের খেলার মান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি হবে। খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, সামাজিক সম্প্রীতি জোরদার হবে, অপরাধপ্রবণতা কমবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!