ভূরুঙ্গামারীতে ঔষধ আইন ও অ্যান্টিবায়োটিক বিষয়ে সচেতনতামূলক সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 16 September 2026, 11:14 AM পঠিত: ৫৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ইন্তাজিয়া মার্কেটে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভূরুঙ্গামারী উপজেলা শাখা এতে সহযোগিতা করে।

বিসিডিএসের জ্যেষ্ঠ সদস্য হায়দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও কার্যকরী সদস্য হারুনুর রশিদ। এ ছাড়া বক্তব্য দেন মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও রফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, ফার্মেসি ব্যবসা জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে।

প্রধান অতিথি হাফিজুর রহমান মিয়া বলেন, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা যাবে না। ওষুধ সংরক্ষণে সরকারি নির্দেশনা মানতে হবে। পাশাপাশি ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

সভায় আন্ধারীঝাড় ও জয়মনিরহাট ইউনিয়নের ওষুধ ব্যবসায়ী, ফার্মেসির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকেরা।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!