ভুরুঙ্গামারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 8 October 2026, 1:50 PM পঠিত: ১৯৬ বার আপডেট: 8 October 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ ।

দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান।

অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্তিক চন্দ্র রায়, স্বর্গীয় হীরালাল দেব মন্দিরের সভাপতি নিতাই চন্দ্র সাহা সহ বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বশীলগণ বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, এ উপজেলায় ১৯ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। পাশাপাশি ট্যাগ অফিসারের মাধ্যমে মণ্ডপগুলো পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে মনিটরিং সেল থাকবে।

তিনি আরো বলেন, প্রতিটি মণ্ডপে আইপি ও সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র এবং স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ বরাদ্দ ছিল ৫০০ কেজি।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!