এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, অগ্নি নির্বাপন ও ভূমিকম্প মোকাবেলা বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপদে থাকা এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
র্যালি ও মহড়ায় অংশ নেন উপসহকারি প্রকৌশলী তন্ময় কুমার দত্ত, আইসিটি অফিসার আশরাফুল আলম, নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক।
এ ছাড়া ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।

মতামত জানান