অবশেষে শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ পঠিত: ১৮১ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

জনতার আস্থা ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা অবশেষে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুর ১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দুপুর দেড়টার কিছু আগে এনসিপির নির্বাচিত ৬ সংসদ সদস্য শপথ নেন।

এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, দলটির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না-ও নিতে পারেন।

বিএনপির বিজয়ী এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপিও বিষয়টি নিয়ে ভাবছিল বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসে শপথ গ্রহণের পথেই হাঁটে দলটি।
একই ইস্যুতে সকালে জামায়াতে ইসলামী সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার ঘোষণা দিলেও পরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *