ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ডে-নাইট কোচ সার্ভিস বন্ধের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ পঠিত: ৯১ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে ও পুনরায় দিবা ও নৈশকোচ চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের’ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আন্ধারীঝাড় এলাকায় বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাস সার্ভিস বন্ধ থাকায় সীমান্তবর্তী এ উপজেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

এতে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার , ইফতেখারুল ইসলাম শ্যামা, কাজী নিজাম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, ছাত্র দলের সভাপতি মিজানুর রহমান বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বক্তারা অবিলম্বে ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস চালুর দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে আন্ধারীঝাড় এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় একজন আহত হলে উত্তেজিত জনতা ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

পরে বুধবার সকাল থেকে ভূরুঙ্গামারী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতি।

গত বৃহস্পতিবার থেকে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম পর্যন্ত লোকাল বাস চললেও ঢাকাগামী সকল বাস বন্ধ রাখা হয়।

বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, বাস ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত। অভিযুক্তদের গ্রেপ্তার এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে বাস চলাচল ফের চালু হবে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানালেন, ঢাকাগামী দিবা ও নৈশকোচ চালুর ব‍্যাপারে কুড়িগ্রাম বাস মালিক সমেতির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ অব‍্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুত এই সমস‍্যার সমাধান হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *