গণভোটে ভোট পড়েছে গড়ে ৬০ দশমিক ২৬ শতাংশ।

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ পঠিত: ২৬৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে ভোট পড়েছে গড়ে ৬০ দশমিক ২৬ শতাংশ।

আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে শতকরা ভোট পড়েছে ৬০ দশমিক ২৬। হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। ফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। 

তিনি বলেন, এখন অনেকের প্রশ্ন হতে পারে জাতীয় নির্বাচনের চেয়ে গণভোট বেশি কেন। এর কারণ যে দুটো আসনে আদালতের নির্দেশনায় ফলাফল প্রকাশ করা হয়নি। সেখানে গণভোটের ওপরে কোনো কিছু বলা নেই। সেজন্য এ শতাংশ বেড়েছে।

ভোটের আসনের হিসাব তুলে ধরে আখতার আহমেদ বলেন, ‘আমাদের কাছে প্রাপ্ত বার্তা অনুযায়ী ২৯৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২০৯, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১, গণসংহতি আন্দোলন ১, খেলাফত মজলিস ১ ও স্বতন্ত্র পেয়েছে ৭ আসন।’

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *