ভুরুঙ্গামারীতে ছাত্রশিবিরের কম্বল বিতরণ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ণ পঠিত: ২২৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শীত নিবারণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী) বিকেলে দলীয় কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াহ সম্পাদক শোয়াইবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার আমির আনোয়ার হোসেন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আল মামুন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় শিক্ষার্থীদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *