এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে খান আতিয়ুর রহমান খান (রহ.) জীবনাদর্শন ও অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাকসুদা আজিজ লাইব্রেরী হলরুমে মইদাম খান আতিয়ুর রহমান আদর্শ আহছানিয়া মিশনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা এ এফ এম রেজাউল হাসান খান, জি ফুলবাড়িয়া দরগা শরীফ সাতক্ষীরা।
মইদাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোকাদ্দেস আলী, খাদেম জি ফুলবাড়িয়া দরগা শরীফ সাতক্ষীরা, কেন্দ্রীয় খান আতিয়ুর রহমান আদর্শ আহছানিয়া মিশনের সদস্য আব্দুর রাজ্জাক ও আবু হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রইচ উদ্দিন বাদশা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।
সেমিনারে বক্তারা খান আতিয়ুর রহমান খান (রহ.) অবদান এবং আধ্যাত্মিকতা ও তরিকত চর্চার গুরুত্ব তুলে ধরেন।

মতামত জানান