ভুরুঙ্গামারীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 22 June 2026, 4:04 PM পঠিত: ২২৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও উন্নয়নমূলক কাজের গতিশীলতা নিশ্চিত করার লক্ষে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপারেজয় বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।

উল্লেখ্য সভায় উপজেলার সকল এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!