স্টাফ রিপোর্টার :
কুড়িগ্রাম-১(ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের এমপির ব্যক্তিগত সহকারি এরশাদুল হক এর নামে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে নাগেশ্বরী থানায় এই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানা গেছে, সম্প্রতি একটি তরুণীকে ঘিরে আপত্তিকর একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রকৃত ভিডিওটি পঞ্চগড় জেলার। ঘটনাটি পঞ্চগড় জেলার হলেও কতিপয় ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত ভিডিও ও ছবিকে ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এপিএস (ব্যক্তিগত সহকারি) ও জামায়াতে ইসলামীর একজন নেতার ছবি পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রচার করে। এ ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয়, এপিএস এরশাদুল হককে জড়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রচারের ফলে আনোয়ারুল ইসলাম এমপি ও জামায়াতে ইসলামীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এধরণের মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়েছে।
নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান সাধারণ ডায়রী করার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত জানান