এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সার্কেল এএসপি’র অভিযানে ৩ কেজি গাঁজা, এক নারী সহ ২ জন কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল ) রাতে উপজেলা সদরের বাসস্টান্ড এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার সহ মাহমুদা বেগম নামে এক নারীকে আটক করা হয়।
ভুরুঙ্গামারী সার্কেল (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে পাথরডুবি ইউনিয়ন থেকে আসা একটি অটোরিকশায় সুপারি বোঝাই বস্তা তল্লাশি করে সাদা প্যাকেটে মোড়ানো ০৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অটোরিকশা চালককেও সহযোগী হিসাবে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অটোরিকশায় মাহমুদা বেগম নামে একজন নারী ভুরুঙ্গামারী থেকে একটি সুপারি বোঝাই বস্তা সহ বাস যোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গাঁজাসহ ওই নারীকেও আটক করা হয় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত জানান