ভুরুঙ্গামারীতে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ পঠিত: ১০৯ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চরের অনাবাদি জমিতে উন্নত সেচ ব্যবস্থা নিশ্চিত করে ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষে কৃষি সম্প্রসারন অধিপ্তরের আয়োজনে বাংলাদেশে চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় গঠিত গ্রুপে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান, খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মেহেদী হাসান, জামায়াতে ইসলামীর জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন,বসোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, কৃষক দলের আহ্বায়ক সুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক প্রমুখ।

উপকারভোগী সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামের কৃষক আল আমিন এবং পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামের শিল্পী ও নার্জিনা খাতুন জানান, চরাঞ্চলের জমিগুলো অসমান থাকায় পানি সেচ দিতে অসুবিধার সৃষ্টি হয়। এ পাম্পের মাধ্যমে জমিতে পানি সেচ দিয়ে এ অসুবিধা দূর করে উপকৃত হতে পারবো।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, চর অঞ্চলের সেচ ব্যবস্থার আধুনিকায়নে এই পাম্প গূরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যার ফলে কৃষি ক্ষেত্রে চর অঞ্চলের কৃষকদের জীবন মানের উন্নয়ন হবে।

প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান বলেন, চরের অন্যতম বড় সমস্যা হলো সেচ। এই সহায়তা চরের কৃষকদের সময় ও খরচ কমিয়ে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করবে। 

প্রধান অতিথি ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই এলাকার কৃষকদের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করবো। কৃষকদের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কৃষি প্রযুক্তি নির্ভর করে কৃষি বিপ্লবের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের মাত্রা বৃদ্ধি করতে সকলের ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ।এ সময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, উপজেলার ৭টি ইউনিয়নের ১০টি চরের তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *