যুবদের দক্ষতা উন্নয়নে ভূরুঙ্গামারীতে কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ পঠিত: ২৬৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুবদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এজেন্সি বিল্ডিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা অধিদপ্তরের হলরুমে এ কর্মশালার আয়োজন করে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট। এমজেএসকেএসের বাস্তবায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা, যুবদের দক্ষতা উন্নয়নের উপায়, বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, মুভমেন্ট ফর পাংচুয়ালিটি’র অতিরিক্ত প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক এবং উপজেলা যুবক প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

এ সময় চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের প্রকল্প সমন্বয়ক মাহমুদুল হাসান ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *