এ এস খোকন, ভূরুঙ্গামারীব(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মইদাম মহাবিদ্যালয়ে পড়াশোনা বিমুখ ও ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের জাগিয়ে তুলতে করণীয় শীর্ষক “টার্নিং পয়েন্ট অব এডুকেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) উপজেলার মইদাম মহাবিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা মোজাহার উল আলম নিজ উপজেলায় শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যক্তিগত উদ্যোগে এ সেমিনারের আয়োজন করেন।
মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহাবিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন হামিদী, বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়সার আলী, উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, পাথরডুবি গার্লসের প্রধান শিক্ষক আবুল হাসেম, হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর।
সেমিনারে মোজাহার উল আলম ছাত্র ছাত্রীদের পড়াশোনা করতে জীবনের স্বপ্ন দেখা ও বাস্তবায়ন করা। পড়ালেখা পাশাপাশি ছোট ছোট ইনোভেশনের মাধ্যমে ক্রিয়েটিভিটি তৈরি করা। এই ইনোভেশনের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের বাগান ও শ্রেণী কক্ষ সাজানো সহ অনুকরণের মাধ্যমে আচার আচরণ কিভাবে সুন্দর করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে উপস্থিত শিক্ষকরা জানান, এ কার্যক্রম সরকারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়া হলে, দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি লাভ করবে। শুধু ভূরুঙ্গামারী নয়, সারা দেশে পড়াশোনা মান উন্নয়ন হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মইদাম মহাবিদ্যালয়ের শিক্ষক এএলএম নাজমুল হক মন্ডল।
সেমিনারে উপজেলার পাথরডুবি, তিলাই ও শিলখুড়ি তিনটি ইউনিয়নের ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মতামত জানান