ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধে মানববন্ধন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 25 June 2026, 8:23 PM পঠিত: ৩০৩ বার আপডেট: 25 June 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, কিছু মাদক কারবারির কারণে ইউনিয়নে মাদকের ছোবল বাড়ছে, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে তরুণ প্রজন্ম।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারের হাইস্কুল মোড়ে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ জালালের সভাপতিত্বে বক্তব্য দেন, চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল হক, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু ও কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষ নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। মাদক ব্যবসা ও সেবন বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক না ছাড়লে, কাউকে ছাড় দেয়া হবে না। একই সঙ্গে তরুণদের রক্ষায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক ঐক্যেরও আহ্বান জানান তাঁরা।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!