ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ পঠিত: ৩৪৭ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল লতিফ কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) কুড়িগ্রাম জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়।

এতে বলা হয়, ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেনের মৃত্যুজনিত কারণে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের এক অফিস আদেশে উপজেলা নির্বাহী অফিসার কে ইউনিয়ন পরিষদ পরিচালনার লিমিত্তে দায়িত্ব প্রদান করা হয়।

পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের অফিস আদেশে বাতিল পূর্বক ১৯ আগস্ট ২০২৪ তারিখের পরিপত্রের নির্দেশনার আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ৯ মার্চ ২০২২ তারিখের প্রথম সভায় নির্বাচিত ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ (৮নং ওয়ার্ড) কে ইউনিয়ন পরিষদ পরিচালনার লিমিত্তে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ এখন থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়নমূলক কাজ তদারকি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *