ভুরুঙ্গামারীতে ০৬ ফুট লম্বা অজগর উদ্ধার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 2 August 2026, 11:41 AM পঠিত: ৩১৪ বার আপডেট: 2 August 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ০৬ ফুট লম্বা বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকেরছড়া গ্রামের একটি বিল থেকে অজগর সাপটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাইকেরছড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অবরুদ্ধ হয়ে পড়ে অজগরটি।

খবর পেয়ে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জালে অবরুদ্ধ সাপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরবর্তীতে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় সাপটিকে প্রথমে কুড়িগ্রাম বনবিভাগের অফিসে পাঠানো হয়। এরপর রংপুর বিভাগীয় বন অফিসে পাঠানো হবে এবং সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, কয়েকদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পানির ঢল এসেছিলো। সম্ভবত আসামের কোন পার্বত্য এলাকা বা জংগল থেকে এই বার্মিজ জাতের অজগরটি ছিট পাইকের ছড়ার বিলটিতে এসে অবরুদ্ধ হয়ে পড়ে। তিনি বন্যপ্রাণী আটকা পড়লে সেগুলোকে মেরে না ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান জানান । কেননা প্রাণী ও পরিবেশ না বাঁচলে মানুষ বাঁচাতে পারে না।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!