ভুরুঙ্গামারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 16 April 2026, 2:57 PM পঠিত: ৩৬০ বার আপডেট: 17 April 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাম-রুবেলা (এম.আর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে সভায় টিকাদান কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য অর্জন এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন , ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান , উপজেলা প্রেসক্লার সভাপতি এ এস খোকন, ইসলামিক ফাউন্ডেশনের আফজাল হোসেন ।

বক্তারা বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্য প্রতিটি মসজিদে জুমা খুৎবায় প্রচার করা আহ্বান জানান। এছাড়া মাঠপর্যায়ে সঠিক পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল বিভাগের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি সফল করা সম্ভব।

এর আগে উপজেলা পর্যায়ের শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ২০ এপ্রিল হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২৭ হাজার ৬৪৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!