ভুরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রজেক্টের ত্রৈমাসিক সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ পঠিত: ১৩৮ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিয়োগকর্তা ও শ্রমিক ইউনিয়ন সমিতির সাথে স্পেস টু লিড প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে Sida–এর অর্থায়নে এবং Plan International Bangladesh–এর তত্ত্বাবধানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অপরাজেয় বাংলাদেশ মনিটরিং অফিসার সনজিদ কুমার দে।

সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপারেজয় বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *