ভুরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, চারটি গাছ জব্দ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 1 July 2026, 10:23 AM পঠিত: ২৬২ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাজেদুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ার দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং ২ ফুট উচ্চতার আরও দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গাছগুলো ওই গ্রামের শবেদ আলীর ছেলে মাজেদুল ইসলাম মঞ্জুর সুপারি বাগানে রোপণ করা হয়েছিল। তবে অভিযানের সময় তিনি বাড়িতে না থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মঞ্জু দীর্ঘদিন ধরে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। এলাকায় তিনি মাদকসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকায় সুপারি বাগানের আড়ালে গাঁজার চাষের প্রবণতা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!