এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শিলখুড়ি ইউনিয়নে সার বিতরণ কালে কৃষক কর্তৃক বিসিআইসি ডিলারের গুদাম থেকে ১৯০ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
সহকারী কমিশনার( ভূমি) আমিনুল হক তারেক আহবায়ক ও উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত , উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা , উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান ।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, ইতোমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ ব্যাপারে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামীকাল সোমবার তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি জানান, পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার, সারডিলার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

মতামত জানান