ভুরুঙ্গামারীতে সংবর্ধনা, বরণ ও বিদায় অনুষ্ঠান

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ পঠিত: ২৮৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা, মাদ্রাসার নবাগত সভাপতিকে বরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিবারের আয়োজনে মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।

মাদ্রাসার নবাগত সভাপতি আমজাদ হোসেন বিএসসির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, বাউসমারী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: ছাবেত আলী।

এর আগে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও নবাগত সভাপতি আমজাদ হোসেন বিএসসি কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে বিদায়ী দাখিল পরীক্ষার্থীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতার অন্যতম সদস্য হাফেজ রুহুল আমিন প্রধান।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *