ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 5 August 2026, 4:13 PM পঠিত: ১৬৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়া আইয়ুব আলী (৫৭) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ডের আদেশ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আইয়ুব আলী উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর গ্রামের রজব আলীর ছেলে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধামেরহাট বাজারে প্রকাশ্যে ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজন আইয়ুব আলীকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ তল্লাশি করে ২ পিস ইয়াবা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবন ও বিক্রির বিষয়টি স্বীকার করেন।

সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, মাদক সেবন ও জনশৃঙ্খলা বিনষ্টের অপরাধে আইন অনুযায়ী ওই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানান।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!