ভুরুঙ্গামারীতে ভূমি সেবা মেলা সমাপ্ত 

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 21 May 2026, 1:01 PM পঠিত: ২৯৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে  উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ ।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক  ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক ।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ ডিজিটালাইজড ও স্মার্ট করেছে। এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও খাজনা প্রদান করতে পারছেন। এই মেলার মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।”

পরে মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

এছাড়াও শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতা আব্দুল গফুর  কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!