ভুরুঙ্গামারীতে পশু জবাই ও কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে করণীয় শীর্ষক কর্মশালা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ পঠিত: ১৮৭ বার আপডেট: ২৪ মে ২০২৬
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কোরবানির পশু জবাই, লবণ প্রয়োগ ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (২৪ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওবায়দুর হক, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রধানগণ।

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, চামড়া ছাড়ানোর সময় করণীয়, লবণ প্রয়োগের নিয়ম এবং চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *