ভুরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 14 July 2026, 5:32 PM পঠিত: ৫১৭ বার আপডেট: 14 July 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় আগাম বন্যা মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, বলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন ।

এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুশীলসমাজের প্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, আগাম বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা সহ জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!