ভুরুঙ্গামারীতে এলসিএস সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ পঠিত: ৩২৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের শাহীবাজার এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে এলজিইডি ভূরুঙ্গামারীর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাভলিহুড স্পেশালিস্ট মাকসুদুর রহমান, এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জুবায়ের আবেদিন।

উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, প্রভাতী প্রকল্পের সহকারী মাঠ প্রকৌশলী বোরহানউদ্দিন , উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষণ সহকারী সাজ্জাদুল ইসলাম।

বক্তারা বলেন, এলসিএস (LCS) প্রকল্পের কর্মীরা ১ বছর ধরে বাজার নির্মাণে কঠোর পরিশ্রম করেছেন। তাদের এই টাকা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং সন্তানদের সুশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপকারভোগী ৬৮ জনের মাঝে ৭ লক্ষ ৬০ হাজার ১শ ৮৮ টাকা বিতরন করা হয়।

টাকা হাতে পেয়ে এলসিএস কর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং এই প্রকল্পের মাধ্যমে তাঁদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *