ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 17 July 2026, 11:12 AM পঠিত: ৩৩১ বার আপডেট: 17 July 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

শুক্রবার (১৭জুলাই) দুপুরে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহায়তায় সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২শ ৯০ টাকা উদ্ধার করা হয় । জব্দকৃত আলামতের আনুমানিক মোট মূল্য ৫৬ হাজার ২শ ৯০টাকা।

পুলিশ জানায়, উপজেলার সোনাহাট স্থল বন্দরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ নানা রকমের অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দী।সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন তিনি। বিভিন্ন সময় তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোল্ট্রি মুরগির দোকানের আঁড়ালে মূলত ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করে অভিযুক্ত আসমীকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলছে ।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!